শনিবার, ০৩:৫৮ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ লাগিয়ে আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পঠিত

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে।

এ ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার অভিযোগ, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে।

দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়।

রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও মতো ঘটনাও দেশটির গণমাধ্যমজুড়ে জায়গা পাচ্ছে।

শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা মন্তব্য করেছেন, জনগণনায় নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে।

পরিস্থিতি মোকাবিলায় নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগেও চলতি বাদল অভিবেশনেও পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি নিয়ে দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী।

এদিকে ওড়িশা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় সাড়ে ৩শ’ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকে বাংলায় কথা বলেন।

এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি-বিরোধী রাজনৈতিক শিবিরে। গেল কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয়কে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com