শনিবার, ০১:০৭ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতায় ব্যবসায়ীদের হাজার কোটি টাকার ক্ষতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

কলকাতার যে অঞ্চল একটা সময় পর্যটকদের উপস্থিতিতে গমগম করতো, সেখানে এখন রাজ্যের নীরবতা। নেই ব্যস্ততা কিংবা উৎসব। মারকিস স্ট্রিটের ‘মিনি বাংলাদেশ’ খ্যাত এই এলাকার সব পর্যটকই যে ছিল বাংলাদেশি, কিন্তু রাজনৈতিক কারণে এখন আর বাংলাদেশিরা ভারতে যেতে পারছেন না। ফলে ধস নেমেছে সেখানকার পর্যটন খাতে।স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গত এক বছরে ১ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় হাজার কোটি টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধের কারণে কলকাতার শুধু ‘মিনি বাংলাদেশ’ খ্যাত এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে ১ হাজার কোটি রুপির বেশি। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট এই কেন্দ্রটি এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে। এখানকার হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার ওপর এই পর্যটক খরার মারাত্মক প্রভাব পড়েছে।

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। হাসিনার পতনের পরপরই বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। জরুরি বিবেচনায় খুবই নগণ্য সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছে নয়াদিল্লি।

এক বছর আগেও কলকাতার ‘মিনি বাংলাদেশ’ ছিল শহরের খাদ্য, আতিথেয়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি ছোট কিন্তু প্রাণবন্ত অংশ। তবে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর, এই এলাকার বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্যে নেমে আসে। এক বছর পরেও এই অস্থিরতার রেশ রয়ে গেছে, যার ফলে ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি রুপির বেশি বলে অনুমান করা হচ্ছে।  বিশ্লেষকদের ধারাণা সব খাত মিলে এই ক্ষতি পাঁচ হাজার কোটি রুপিও হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com