বৃহস্পতিবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

এবার নায়িকা থেকে গায়িকা মাহি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনেত্রী হিসেবেই দেশজুড়ে তার পরিচিতি। তবে মাহি যে গানও গাইতে পারেন, তা অনেকের অজানা। এবার গায়িকা মাহিকে দেখা গেল নেটদুনিয়ায়।

সম্প্রতি মাহি ফেসবুক রিলসে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, হাতে মোবাইল ফোন নিয়ে মাইক্রোফোনের সামনে বসে গান গাইছেন এই অভিনেত্রী।

মাহি কণ্ঠে তুলেন সংগীতশিল্পী অর্নবের লেখা ও গাওয়া ‘তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশকালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো।’

মাহির কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে লিখে যাচ্ছেন নানা কথাও। আর মাহি ক্যাপশনে লিখেছেন, ‘সবাই সব পারে না। এই যেমন আমি গান গাইতে পারি না, কিন্তু তবুও একটু সাহস করে গুনগুন করলাম; চাঁদরাত বলে কথা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com