সোমবার, ০৪:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নারীর পা বিচ্ছিন্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে লাকি সিং মার্মা (২৪) নামে এক উপজাতি নারীর বাম পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে নিকুছড়ি সীমান্তে এ ঘটনা ঘটেছে। জানা গেছে নিকুছড়ি সীমান্তে লাকি সিং মার্মা বাঁশ কুরুল কাটার জন্য গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহত লাকি সিং মার্মা সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, লাকি সিং মার্মা আজ সকালে মিয়ানমারের ভেতরে বাঁশ কুরুল কাটার জন্য গিয়ে বিস্ফোরণের শিকার হয়। সেখানে তার বাম পা উড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা বাড়ছে। আর এতে করে সীমান্ত এলাকায় বসবাস করা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com