সোমবার, ০৪:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদীতে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সোমবার দুপুরে বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎আমাদের সামাজিক অবক্ষয়ের জন্য দায়ি এ তিনটি প্রধান সমস্যা থেকে উত্তরনের লক্ষে ও বিদ্যালয়টির কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করতে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ্র সভাপতিত্বে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহিরুল ইসলাম জহির প্রমুখ।
বক্তারা মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিংয়ের ক্ষতিকারকতার ভয়াবহ চিত্র তুলে ধরে তা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং সমাজের সাধারন মানুষকে সক্রিয় ভূমিকা পালনের আহবাবান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com