রবিবার, ০৩:৩৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিশ্চিত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ চার মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রোনালদো-পরবর্তী প্রথম ম্যাচেই ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের সিডরের ক্ষত আজও ভুলতে পারেনি দুমকির মানুষ তথ্যের গোপনীয়তা লঙ্ঘন: মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ আবাসন সংকট ঘিরে পর্তুগালে আবারও বিক্ষোভ

জামায়াতের আমিরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেছেন।

এরে আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে।’

সম্প্রতি দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার হৃৎপিণ্ডে পাঁচ-ছয়টি ব্লক পাওয়া যায়, যার মধ্যে কয়েকটি গুরুতর।

অনেকের পরামর্শে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও ডা. শফিকুর রহমান দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন।

এটি তার ব্যক্তিগত মতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত।

দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে এবং ইউনাইটেড হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন না ঘটে।

হাসপাতালে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলটির শীর্ষ নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com