বৃহস্পতিবার, ০৬:২৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ভোলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবার মৃত্যু, নিখোঁজ ছেলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

ভোলায় নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপা‌তে মো: সালাউ‌দ্দিন মা‌ঝি (৩৬) নামে এক জেলের মৃত্যু হ‌য়ে‌ছে। এঘটনায় নদীতে পরে যাওয়া তার ছেলে মো: শা‌হিন (১১) নিখোঁজ রয়েছেন। এছাড়াও এ ঘটনায় মো: লিটন মা‌ঝি নামে আরও একজন আহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউ‌নিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সালাউ‌দ্দিন মা‌ঝি ভোলা সদর উপজেলার ধ‌নিয়া ইউ‌নিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ার হাট বে‌ড়ি বাঁধ এলাকায় মো: আব্দুর র‌শিদ মা‌ঝির ছেলে।

নিহতের চাচাতো ভাই মো: হারুন মা‌ঝি ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, সালাউ‌দ্দিন মা‌ঝির নেতৃত্বে তার ছেলে শা‌হিন ও স্থানীয় লিটন মা‌ঝি বিকেলের দিকে ওই এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে নামেন। হঠাৎ বজ্রপাত হলে সালাউ‌দ্দিন মা‌ঝির গাঁয়ে লাগলে ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও বজ্রপাতে আঘাতে নদীতে পরে নিখোঁজ হন শা‌হিন ও আহত হন লিটন মা‌ঝি। পরে স্থানীয় জেলেরা সালাউ‌দ্দি‌ন মা‌ঝির লাশ ও আহত লিটন মা‌ঝিকে তীরে নিয়ে আসে। এঘটনায় এখনও নি‌খোঁজ রয়েছেন শা‌হিন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‌ও‌সি ) মো: মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com