সোমবার, ০২:৫০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

বর্ণাঢ্য  সড়ক  র‍্যালি , আলোচনা সভা, ও মৎস্য পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে ‌সোমবার বরিশালের গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ওইদিন  সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়।

এরপর উপজেলা কম্পাউন্ডের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ পালন অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।

শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার আলী শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার,  গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, গৌরনদীর সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

বক্তব্য রাখেন, মৎস্য দপ্তরের মাঠ সহায়ক এস.এম নাজমুল আমিন, মৎস্য চাষী নকুল দাস ও এস.এম রানা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com