বুধবার, ১২:১৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

ফুটপাত থেকে এইডস রোগীর মরদেহ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৮ বার পঠিত

রাজধানীর শাহবাগে ফুটপাত থেকে মিলন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এইডসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিববাড়ি এলাকার রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির এইচআইভি (এইডস) পজেটিভ ছিল। কেয়ার বাংলাদেশ থেকে নিয়মিত ওষুধ সেবন করতেন। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে মো. রকি নামে এক ব্যক্তি জানান, মৃত মিলনের বাড়ি জামালপুর জেলায়। বাবা মৃত শাহাজাহান। তিনি দীর্ঘদিন ধরে এইডসে আক্রান্ত ছিলেন। রকি নিজেও এইডসে আক্রান্ত। তারা দুজন শিববাড়ি এলাকায় ফুটপাতে ঘুমাতেন। মিলন কাওরান বাজারে শ্রমিকের কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com