বুধবার, ১২:২২ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গ্রিস থেকে পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মেসির মালিকানায় বদলে যাচ্ছে স্পেনের ছোট্ট ক্লাব কর্নেয়া কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি শান্টিং করার সময় এ ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার ভোররাতে ট্রেনটি শান্টিং করার সময় গেটকিপার স্বাধীন আহমেদ একটি বগির ভেতরে আগুন দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। পরে ট্রেনটি ১ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়। এ ঘটনায় জিআরপি ও আরএনবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com