বৃহস্পতিবার, ১০:৩০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ফুটপাত থেকে এইডস রোগীর মরদেহ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

রাজধানীর শাহবাগে ফুটপাত থেকে মিলন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এইডসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিববাড়ি এলাকার রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির এইচআইভি (এইডস) পজেটিভ ছিল। কেয়ার বাংলাদেশ থেকে নিয়মিত ওষুধ সেবন করতেন। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে মো. রকি নামে এক ব্যক্তি জানান, মৃত মিলনের বাড়ি জামালপুর জেলায়। বাবা মৃত শাহাজাহান। তিনি দীর্ঘদিন ধরে এইডসে আক্রান্ত ছিলেন। রকি নিজেও এইডসে আক্রান্ত। তারা দুজন শিববাড়ি এলাকায় ফুটপাতে ঘুমাতেন। মিলন কাওরান বাজারে শ্রমিকের কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com