সোমবার, ০৮:৩৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

বার্থী ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম কাফীর পক্ষে মতবিনিময় সভা 

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৭৩ বার পঠিত
আসন্ন ২নং বার্থী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে নির্বাচনী প্রাক্‌-প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফীর পক্ষে রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ধানডোবা জিয়া স্মৃতি পাঠাগারে এ সভার আয়োজন করা হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী সুনীল কুমার হালদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জাকির হোসেন হাওলাদার। এতে বার্থী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড থেকে আসা স্থানীয় মুরব্বি, তরুণ সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম কাফী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং সুশৃঙ্খল ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বার্থী ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।
এ সময় সভায় উপস্থিত স্থানীয় মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা তারিকুল ইসলাম কাফীর নেতৃত্ব ও জনকল্যাণমূলক চিন্তাধারার প্রশংসা করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারীদের উপস্থিতি ও আলোচনার মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি এবং এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com