মঙ্গলবার, ০৪:১০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

বিশ্বসাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। বিপর্যয়-পরবর্তী পৃথিবীর পটভূমিতে লেখা তাঁর উপন্যাস দ্য এন্ড অব এভরিথিং তাঁকে এনে দিয়েছে এ বছরের পুরস্কার। ৮১ বছর বয়সে বুকার জিতে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। খবর বিবিসির।

সোমবার (৯ নভেম্বর) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কারের বিজয়ী হিসেবে হ্যারিসনের নাম ঘোষণা করা হয়। ছয় দশকের দীর্ঘ লেখকজীবনে তিনি সাহিত্যের এক বিশেষ পাঠকগোষ্ঠী তৈরি করেছেন।

উপন্যাসটির পটভূমি এমন এক সময়, যখন রহস্যময় এক বিপর্যয়ে ব্রিটিশ সমাজব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিপর্যয়ের পর বেঁচে থাকা মানুষের জীবন, অনিশ্চয়তা এবং অজানা এক ভবিষ্যতের মুখোমুখি হওয়ার গল্প তুলে ধরা হয়েছে এতে। বইটি পাঠক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ একে ‘বিষণ্ন অথচ অসাধারণ’ বলেছেন, আবার কারও কাছে এটি ‘স্বপ্নময় ও দুর্বোধ্য’।

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান ডেম মেরি বিয়ার্ড বলেন, ‘বইটি পড়া বেশ চ্যালেঞ্জিং। তবে সাহিত্যের সেরা কিছু কাজই পাঠকের জন্য চ্যালেঞ্জ তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘উপন্যাসটি পাঠককে ওলটপালট করে দেয়, কখনো মুচকি হাসায়। আর গল্পের বিষয়বস্তু বিবেচনায় নিলে বিস্ময়করভাবে এটি মনে সামান্য আশার সঞ্চারও করে।’

১৯৬০-এর দশকে লেখালেখি শুরু করেন হ্যারিসন। এ পর্যন্ত তাঁর ১৩টি উপন্যাস, পাঁচটি ছোটগল্প সংকলন এবং একটি ব্যতিক্রমধর্মী আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে। সবচেয়ে বেশি বয়সে বুকারজয়ী হওয়ার রেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেছেন লেখক মার্গারেট অ্যাটউডকে।

হ্যারিসন নিজেকে সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসি লেখক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে তাঁকে সাহিত্যনির্ভর কল্পবিজ্ঞানের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিবেচনা করা হয়।

বুকার পুরস্কারের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, ‘প্রকৃত সায়েন্স ফিকশন সাহিত্যজগৎ থেকে উঠে আসা তিনিই প্রথম বুকারজয়ী।’

দ্য এন্ড অব এভরিথিং উপন্যাসের কেন্দ্রে রয়েছে এক ব্যক্তি ও তাঁর খালা। রহস্যময় এক বিপর্যয় এবং অজানা ভিনগ্রহের প্রাণীদের আগমনের পর দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের উপকূলীয় এলাকায় টিকে থাকার চেষ্টা করেন তাঁরা।

এ বছর হ্যারিসনের উপন্যাসের সঙ্গে চূড়ান্ত তালিকায় ছিল মারলন জেমসের দ্য ডিসঅ্যাপিয়ারার্স, লুক কেনার্ডের ব্ল্যাক ব্যাগ, রেবেকা পেরির মে উই ফিড দ্য কিং, এলিজাবেথ স্ট্রাউটের দ্য থিংস উই নেভার সে এবং ডগলাস স্টুয়ার্টের জন অব জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com