বৃহস্পতিবার, ০৭:৪৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত
যুগে যুগে অসংখ্য রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, মন্ত্রী ও প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু শত বছরেও একজন কাজী নজরুল ইসলাম তৈরি হবেন না। রাজনীতিবিদরা নির্দিষ্ট সময়ের জন্য রাষ্ট্র ও সমাজ পরিচালনায় ভূমিকা রাখলেও কবি-সাহিত্যিকদের সৃষ্টি, চিন্তা ও আদর্শ যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য ও সাম্য-মানবতার চেতনার গুরুত্ব তুলে ধরে এসব কথা বলেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (৫ নভেম্বর)  বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, কবি ও সাহিত্যিক হওয়া একটি বিরল প্রতিভা, যা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার পক্ষ থেকে পাওয়া। এ কারণেই তাঁদের সৃষ্টি ও চিন্তার প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের হৃদয়ে গেঁথে থাকে। তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন তেমনই একজন বিরল প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব বিবেচনায় সরকার চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবির এই কালজয়ী বাণীকে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিক শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম সেন্ট, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তা, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। আয়োজকদের প্রত্যাশা, নজরুল বর্ষ উপলক্ষে এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার চর্চা আরও বিস্তৃত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com