শনিবার, ১১:৩১ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

‘পরিষ্কার -পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’—এ স্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও রোপণ করা বৃক্ষের পরিচর্যা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের আহ্বানে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগে রোপণ করা গাছের পরিচর্যা করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনটির কোষাধ্যক্ষ এস এম জুলফিকার , গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিল্পী রানী মণ্ডল,  সংগঠনটির আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান মুরাদ।

এ ছাড়া গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে পরিচালিত সামাজিক, অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হংকং প্রবাসী লায়ন দিদার সরদার। তাঁর নেতৃত্ব, অনুপ্রেরণা ও সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনটি মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com