মঙ্গলবার, ১২:০১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে এডিবির অর্থায়নে প্রকল্প, অংশীজনদের মতবিনিময় 

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত
বরিশালের গৌরনদী পৌরসভায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পানি সরবরাহ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা এবং সম্ভাব্য সামাজিক ও পরিবেশগত প্রভাব নিয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় গৌরনদী পৌরপরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় পৌর এলাকায় প্রায় ৬ লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন দুটি ওভারহেড পানির ট্যাংক, চারটি পানি সরবরাহ পাম্প স্থাপনসহ পানি সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
সভায় প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং প্রকল্প এলাকার মানুষের ওপর সম্ভাব্য সামাজিক ও পরিবেশগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেন্ডার সমতা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও পরামর্শ শোনা হয়।
গৌরনদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, সহকারী প্রকৌশলী (পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন) সেলিনা আকতার এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. বাদশা মিয়া।
এ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
সভায় বক্তারা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ, জনস্বার্থ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা প্রকল্প বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com