রবিবার, ০৫:১৬ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

রাজধানীর ভাটারায় প্রগতি সরণিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, মোটরসাইকেল ও ফেস্টুন জব্দ করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে কুড়িল বড়বাড়ি এলাকায় যমুনা ফিউচার পার্কের বিপরীত ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, বাড্ডার দিক থেকে কুড়িল অভিমুখে যাওয়ার পথে প্রগতি সরণির ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা এর সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা নেতাকর্মীরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থলে একটি ফেস্টুন ও একটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে জব্দ করা মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ৫২-০৫৭৯। এ ঘটনায় ভাটারা থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রায় ১০০ কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আসছে রাজপথ কাঁপছে শেখ হাসিনা আসছে রাজপথ কাঁপছে এমন স্লোগান দিতে দেখা যায়।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের খোসা, একটি ফেস্টুন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com