রবিবার, ০৯:১১ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে
হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগ ও সহযোগিতায় রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় গৌরনদী পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ  প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথম পর্বের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, সিনিয়র শিক্ষক এইচ এম ইলিয়াস, সহকারী শিক্ষক রাজারাম সাহা,
দ্বিতীয় পর্বের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার,সরকারি অধ্যাপক সুবীর কুমার চাকলাদার,সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ,সহকারী শিক্ষক শিল্পী রাণী মন্ডল,  গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, হিউমান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর  সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক পলাশ তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও হংকংপ্রবাসী লায়ন দিদার সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। পরিবেশ সংরক্ষণ, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে সবুজের প্রতি সচেতনতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com