শনিবার, ০৮:১৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

৫ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

যুক্তরাষ্ট্রে বসবাসরত চার দেশের পাঁচ লাখেরও বেশি অভিবাসীর বৈধতা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী বৈধতা বাতিল করতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই অভিবাসীদের থাকার অনুমতি ও বহিষ্কার সুরক্ষা বাতিল হবে আগামী ২৪ এপ্রিল। এর আগেই তারা যেন দেশটি ছেড়ে চলে যায়, সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। মার্কিন ফেডারেল সরকারের এক বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে।

এই পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীকে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া সিএইচএনভি নামক একটি প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ দেয়া হয়েছিল। এর মাধ্যমে বৈধভাবে অভিবাসনের সুযোগ দেয়া হতো। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রোগ্রাম স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প।

এই অভিবাসীদের মধ্যে কতজন এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকার জন্য অন্য কোনও ভিসা বা আইনি অবস্থান অর্জন করেছেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

২০২২ সালে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে শুরু হওয়া এই প্রোগ্রামটি প্রথমে ছিল শুধুমাত্র ভেনেজুয়েলানদের জন্য ছিল। পরে প্রোগ্রামটি অন্যান্য দেশের জন্যও চালু হয়েছে।

এই প্রোগামের আওতায় এসব অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদেরকে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিলো এবং তাদেরকে দুই বছরের জন্য অস্থায়ী অভিবাসন মর্যাদা বা প্যারোল প্রদান করা হয়েছিলো।

এটি চালুর বিষয়ে বাইডেন প্রশাসনের যুক্তি ছিল যে সিএইচএনভি প্রোগ্রামটি আমেরিকার দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন কমাতে সহায়তা করবে। একইসঙ্গে, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, এই প্রোগ্রামের আওতায় তাদেরকে আরও ভালোভাবে যাচাই করা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com