বুধবার, ১২:০৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বলিউড অভিনেত্রীর ভাই খুন, গ্রেপ্তার ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পঠিত

গাড়ি পার্কিং-এর জায়গাকে কেন্দ্র করে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির এক ভাই খুন হয়েছেন।আসিফ কুরেশি নামে ৪২ বছর বয়সী ওই ব্যক্তি সম্পর্কে হুমার চাচাতো ভাই।গতকাল বৃহস্পতিবার রাতে দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায় ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। খুনের অস্ত্রও উদ্ধার করেছে তারা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টায় আসিফ দুই ব্যক্তিকে তাদের দুই চাকার গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন। আসিফের বাড়ির ঠিক সামনেই তারা বাইকটি রেখেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তার পর হাতাহাতি শুরু হয়। কিছু ক্ষণ পরে তারা এলাকা ছেড়ে চলে যান। তবে আবার ফিরে এসে আসিফকে হুমকি দিতে থাকেন। তার পরেই নাকি হুমার ভাইকে হত্যা করেন তারা।

আসিফের মুরগির মাংসের ব্যবসা রয়েছে। পরিবারে রয়েছে তার দুই স্ত্রী। জানা যাচ্ছে, এর আগেও গাড়ি রাখার জায়গাকে কেন্দ্র করে সমস্যায় জড়িয়েছেন আসিফ।

হুমার ভাইয়ের এক স্ত্রী বলেন, ‘রাত নটা-সাড়ে নটা নাগাদ এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়. আমার স্বামী আসিফ, তাদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তার পরেই আসিফের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে।’

হুমকি দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী ব্যক্তি তার ভাইকে নিয়ে আসেন এবং আসিফকে কোপাতে থাকেন বলে অভিযোগ স্ত্রীর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com