শুক্রবার, ০১:২৪ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

নিয়মিত লিপস্টিক ব্যবহারে হতে পারে মারাত্মক ক্ষতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পঠিত

নারীদের সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ লিপস্টিক। প্রতিদিনের ব্যবহারে পোশাকের সঙ্গে মানানসই একটি শেড সাজের পূর্ণতা এনে দেয়।

তবে প্রতিনিয়ত ঠোঁটে ব্যবহার করা এই লিপস্টিক হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ।

বিশেষজ্ঞদের মতে, প্রায় প্রতিটি লিপস্টিকে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণায় দেখা গেছে, অধিকাংশ লিপস্টিকে পাওয়া যায় ক্রোমিয়াম, লিড, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়ামসহ একাধিক বিষাক্ত ধাতব উপাদান।

এসব উপাদান নিয়মিত শরীরে প্রবেশ করলে কিডনি, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

গবেষণা অনুযায়ী, যারা প্রতিদিন ২ থেকে ৩ বার লিপস্টিক ব্যবহার করেন, তাদের শরীরে দীর্ঘমেয়াদে ক্যাডমিয়ামের মতো বিষাক্ত পদার্থ জমা হতে পারে।

এতে কিডনির ক্ষতি, ফুসফুসের জটিলতা, হাড়ের রোগ, এমনকি হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। গাঢ় রঙের লিপস্টিকে এই ঝুঁকি আরও বেশি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com