শনিবার, ১১:২৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

মহাকুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেলেন ১০ তীর্থযাত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

ভারত চলছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহাকুম্ভ মেলা। সেই উৎসবে অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১০ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন।উত্তর প্রতেশের প্রয়াগরাজে একটি বাস ও গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, তীর্থযাত্রীরা ছত্তিশগড়ের কোরবা থেকে গঙ্গার উদ্দেশে যাত্রা শুরু করেছলেন। কিন্তু যাত্রাপথে তারা দুর্ঘটনার শিকার হন। শুক্রবার মধ্যরাতে মির্জাপুর এক্সপ্রেসওয়ের ওপর ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বোলেরো গাড়ি নিয়ে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। আরও ১৯ জনের আহত হওয়ার খবর মিলেছে।

প্রয়াগরাজের অ্যাডিশনাল এসপি বিবেক চন্দ্র যাদব জানান, ‘ছত্তিশগড় থেকে মহাকুম্ভে আসা তীর্থযাত্রীদের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় রাতের অন্ধকারে এই দুর্ঘটনা ঘটে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com