মঙ্গলবার, ১১:০৯ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিউইয়র্কে জহির উদ্দিন স্বপনের সঙ্গে বৃহত্তর বরিশালবাসীর মতবিনিময়, ঢাকা–বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি প্রবাসীদের গৌরনদীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী-নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন গোপালগঞ্জ ছাড়া আর কোথাও আ.লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে শপথ: আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা প্রথম ধাপে ২১ জানুয়ারি, ১০২৬ ইউপিতে ভোট শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

টি-টোয়েন্টিতে পেছালেন লিটন-মোস্তাফিজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পঠিত

শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে কোনো ফিফটি পাননি লিটন দাস। সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস এসেছে তার ব্যাটে। এছাড়া বাকি দুই ম্যাচে দুই অঙ্কের রানেও পৌঁছাতে পারেননি এই ওপেনার। ব্যর্থ ছিলেন পেসার মোস্তাফিজুর রহমানও। অকৃপণভাবে রান খরচ করেছেন তিনি। যার প্রতিফল দেখা গেল সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়েও।

আজ বুধবার আইসিসি তাদের সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে দুই ধাপ পিছিয়ে ৩১ নম্বরে আছেন লিটন। আর এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে মোস্তাফিজ। দুই ধাপ এগিয়ে ৩৩ নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিকে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে আবারও উঠে এসেছেন সম্প্রতি শততম টেস্ট খেলা রবিচন্দ্রন অশ্বিন। মাইলফলক ছোঁয়ার ম্যাচে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তাতে স্বদেশি জাসপ্রিত বুমরাহকে নিচে নামিয়ে শীর্ষে উঠে এসেছেন অশ্বিন। এই নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো র‌্যাঙ্কিংয়ের চূঁড়ায় উঠলেন এই স্পিনার।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বুমরাহর সঙ্গে যৌথভাবে দুই নম্বরে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। সবচেয়ে বড় লাফ দিয়েছে কুলদীপ যাদব। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ম্যাচসেরা হওয়া এই খেলোয়াড় ১৫ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেট নেওয়া কিউই পেসার ম্যাট হেনরি ৬ ধাপ এগিয়ে আছেন ১২তম স্থানে।

টেস্ট ব্যাটারদের মধ্যে পাঁচ ধাপ এগিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এখন ষষ্ঠ স্থানে। ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২০ নম্বরে শুভমান গিল। দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা খেলোয়াড় ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সোয়াল। এই সংস্করণের শীর্ষ দুই ব্যাটার যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুট, তিনে পাকিস্তানের বাবর আজম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com