সোমবার, ০৭:২৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এ,এস,মামুন
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১৬ নভেম্বর ২০২৬ সকালে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোকশেদ উল্লাহ, উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ পলাশ হালদার,উপজেলা কৃষি অফিসার মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান,বীরমুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান,উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, উপজেলা বিআরডিবির সভাপতি মোঃ সোহানুর রহমান সোহাগ,আনন্দ টিভির বরিশালের ব্যুরোচীফ গৌরনদী প্রেসক্লাবের সদস্য কাজী আল আলামিন, গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুছ ছালেক মামুন, সাংবাদিক লিটন খান সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা,ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com