যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের সম্মানে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোহাম্মদ সবুর। সভা সঞ্চালনা করেন নিউইয়র্কের সাবেক যুবদল নেতা মো. অহিদুজ্জামান নিলু। এতে নিউইয়র্কে বসবাসরত বরিশাল অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসীরা অংশ নেন।
সভায় বক্তারা বিভিন্ন দাবি দাবা জানান,তার মধ্যে নিউইয়র্ক থেকে বাংলাদেশ বিমান চলাচল,বাংলাদেশের মাদকা ও দুর্নিতি বন্ধ করন,নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি গঠন,বাংলাদেশের গৌরনদী আগৈলঝাড়া রাস্তা নির্মান ও ঢাকা–বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীত করার জোর দাবি জানান সাবেক সরকারী গৌরনদী কলেজের ছাত্র সংসদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক থানা যুবদলের সাবেক যগ্মআহবায়ক মোঃ ফিরোজ মিয়া তিনি বলেন, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ হলেও ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত অংশ এখনো চার লেনে উন্নীত হয়নি। গুরুত্বপূর্ণ এ মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। ফলে এ অঞ্চলের মানুষের পাশাপাশি দেশে যাতায়াতকারী প্রবাসীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করা হলে সড়কে যান চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ সময় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় বক্তাদের একজনের চাচাতো ভাইসহ বহু মানুষের প্রাণহানির বিষয়টিও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নিউইয়র্কের জাসাস নেতা মো. শাহিন, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং গৌরনদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ মিয়া, গৌরনদী উপজেলা যুবদলের সাবেক নেতা গোলাম মাওলা, সরিকল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন মৃধা, নিউইয়র্ক স্টেট বিএনপির ভাইস প্রেসিডেন্ট নিরুনিলা এবং সংগঠনটির সদস্য মনি আক্তার।
বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, প্রবাসীদের মেধা, শ্রম ও দক্ষতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় উন্নয়নেও অবদান রাখছে। প্রবাসীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন কার্যক্রমে প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দেশের স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।