শনিবার, ১১:০৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

টেনিসকে বিদায় জানালেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। আজ বৃহস্পতিবার অবসরের ঘোষণা দিয়ে ফেদেরার বলেন, আগামী সপ্তাহে ল্যাভার কাপ হবে তার শেষ এটিপি টুর্নামেন্ট।

গত বছর উইম্বলডনে সর্বশেষ টেনিস খেলেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন সর্বকালের সেরা এ টেনিস খেলোয়াড়। ৪০ বছর বয়সী ফেদেরার হাঁটুর অস্ত্রোপচারের পর আর কোর্টে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেননি। যে কারণে এ বছর উইম্বলডন খেলেননি তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো এটিপি র‍্যাঙ্কিংয়ের বাইরে চলে গেছেন ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা। টেনিসে আর ফিরবেন কি না ফেদেরার, সেটা নিয়ে জোরেশোরে গুঞ্জন শুরু হয়েছে টেনিস বিশ্বে।

ডাচ পত্রিকা হেট পেরুলকে এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন ফেদেরার। তার মতে, কোর্টে যা অর্জন করেছেন তাতে সন্তুষ্ট তিনি। তার এখন মনে হচ্ছে টেনিসের আর প্রয়োজন নেই।
ফেদেরার বলেন, ‘যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। জিততে আমি সব সময় ভালোবাসি। কিন্তু প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলতে না পারলে তা শেষ করে দেওয়াই ভাল। আমি মনে করি এই ধরনের টেনিসের কোনো প্রয়োজন নেই। যা হয়েছে সেটা যথেষ্ট।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com