সোমবার, ০৯:১৬ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার

সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত
ঢাকার সাভার উপজেলার খাগুরা-মধ্যেপাড়া এলাকায় একটি বসতবাড়ির ছাদের টিন কেটে প্রবেশ করে নগদ মালামাল ও গৃহস্থালির মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক জনতাজ বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে খাগুরা-মধ্যেপাড়ায় অবস্থিত জনতাজ বেগমের নিজ বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে এসে দেখতে পান, দুর্বৃত্তরা ছাদের টিন কেটে ঘরে প্রবেশ করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, চোরেরা একটি এলইডি টেলিভিশন, সাতটি সিলিং ফ্যান, রান্নাঘরের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, চারটি ডিনার সেট, আলমারিতে থাকা মূল্যবান জামাকাপড়, দরজার ১০টি লক, তিনটি ঝরনা, ১৫টি পানির কলসহ বিভিন্ন গৃহস্থালি মালামাল নিয়ে যায়। এছাড়া ঘরের বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী জনতাজ বেগম অভিযোগে দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় তিনি সাভার মডেল থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগ দায়ের করে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com