বুধবার, ০১:১৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভালোবাসার অনন্য বন্ধন: স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ কাটেনি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায়।

আজ বুধবার সকালেও পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

পুলিশ জানায়, নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সকালে পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের শ্রমিকরা নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকরা পাল্টা ইট-পাটকেল ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হন পুলিশসহ ১৫ জন।

অপরদিকে আশুলিয়ায় কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন নিউ এইজ গ্রুপের শ্রমিকরা। কাঠগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এমন পরিস্থিতিতে শিল্পাঞ্চল সাভারে ১৩(১) ধারায় ১১ টি কারখানা বন্ধ ও ১২টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রম আইনের ১৩ (১) ধারায় হামীম গ্রুপ, এনভয় গ্রুপসহ ২২টি তৈরি পোশাক কারখানা বন্ধ থাকায় এসব কারখানার শ্রমিকদের মধ্যে সৃষ্টি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তার। ধর্মঘটে অংশ নেওয়া এসব কারখানার ৫০ হাজারের বেশি শ্রমিক কোনো মজুরি পাবেন না বলে জানা গেছে।

তবে, এর বাইরে অধিকাংশ প্রতিষ্ঠানেই উৎপাদনের পরিবেশ ছিল স্বাভাবিক।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি মোতায়ন রয়েছে বিজিবি। সড়কে জল কামান ও এপিসিসহকারে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে সাধারণ শ্রমিকরা বলছেন, ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করায় তাদের জীবনে কিছুটা স্বস্তি নেমে আসবে। তবে এর সঙ্গে যদি পাল্লা দিয়ে বাড়ি ভাড়া বৃদ্ধি পায় তাহলে বাড়তি মজুরি তাদের কোনো কাজেই আসবে না। এ ব্যাপারে বাড়ির মালিকদের প্রতি সরকারের নজরদারির জানিয়েছেন তারা।

শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৭৩৬টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী পোশাক কারখানা। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানেই উৎপাদনের পরিবেশ স্বাভাবিক থাকলেও ভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা বহিরাগতদের হামলার আশঙ্কায় চাপা আতঙ্ক বিরাজ করছে শিল্পাঞ্চলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com