বুধবার, ০১:১৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভালোবাসার অনন্য বন্ধন: স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

২০২৭ সালের আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তবে দেশের দুই বড় তারকা মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের নাম নেই নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিলামে নাম নিবন্ধন করা বাংলাদেশের ১২ ক্রিকেটার হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক দীর্ঘ তালিকায় বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের নাম রয়েছে। যদিও আসন্ন আসরে তাদের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

এই অনিশ্চয়তার পেছনে রয়েছে ২০২৬ সালের আসরের আগে কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ। আসন্ন আসরে বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।

আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজ। সর্বশেষ ২০২৫ সালের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন বাঁহাতি এই পেসার। এরপর ২০২৬ সালের আসরের জন্য তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়।

২০২৭ সালের নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স যে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে, তাদের মধ্যে মোস্তাফিজও রয়েছেন।

অন্যদিকে, আইপিএলের নয়টি আসরে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এই প্রতিযোগিতায় তার সর্বশেষ উপস্থিতি ছিল ২০২১ সালে।

প্রাথমিক দীর্ঘ তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার রয়েছেন। আগামী ১ ডিসেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা জমা দেবে। একই সঙ্গে নতুন করে বিবেচনার জন্য অতিরিক্ত খেলোয়াড়দের নামও প্রস্তাব করতে পারবে তারা। এরপর নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত তালিকা ও খেলোয়াড়দের বিভাগভিত্তিক বিন্যাস প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।

নিবন্ধিত ১ হাজার ২২০ জন ক্রিকেটারের মধ্যে ভারতের ৯৩৯ জন এবং বিদেশি ২৮১ জন। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সর্বোচ্চ ৬৬টি শূন্যস্থান পূরণের সুযোগ থাকবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ থাকবে ২৫টি স্থান।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের ২০২৭ সালের নিলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com