বুধবার, ০৪:৩৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভালোবাসার অনন্য বন্ধন: স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান

গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত
“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায় বিচার নিশ্চিত করি , ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই।” এই স্লোগানে বরিশালের গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে (২৫-১০ডিসেম্বর পর্যন্ত) নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ নভেম্বর সকালে গৌরনদী উপজেলা চত্বর থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোকশেদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন দাস,উপজেলা সহকারী প্রোগ্রামার বিপ্লব দেবনাথ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, মানবাধিকার কর্মী সাংবাদিক আবদুছ ছালেক মামুন, নাগরিক উদ্যোগ গৌরনদী উপজেলার প্রোগ্রামার মোঃ কাসেম, গৌরনদী প্রেসক্লাবের সদস্য মোঃ সুমন হাওলাদার সহ বিভিন্ন প্রশিক্ষনার্থী, সুধীজনসহ অন্যন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com