বরিশালের গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোঃ আহসান মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আলম মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস এবং গৌরনদী মডেল থানার এএসআই মিঠুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি কর্মসূচিগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়।