শুক্রবার, ০৭:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

‘নেপালের মতো’ সরকার পতনের ডাক দিয়ে ১৪ মামলার আসামি বিজেপি নেতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নেপালে সম্প্রতি ‘জেন জি’ প্রজন্মের তরুণদের তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হয়েছে।পুড়িয়ে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট থেকে শুরু করে একমাত্র পাঁচ তারকা হোটেলটিও। ভারতের পশ্চিমবঙ্গেও এমন ধরনের আন্দোলনের ডাক দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। এরপরই তার বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সাবেক বিজেপি সংসদ সদস্য বলেন, রক্তপাত ছাড়া কোনো শাসন শেষ হয় না। পশ্চিমবঙ্গের যুবসমাজকে ‘নেপাল থেকে শিক্ষা নেওয়ার’ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করার জন্য বাংলার যুবসমাজ কখন জাগবে? আমরা অপেক্ষা করছি।’

এরপরই সমালোচনা ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তোলেন মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন সেখানে বিজেপি নেতা রক্তপাতের আহ্বান কীভাবে জানান।

এক দিনের মধ্যেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়। এরপর তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে বলেন, আমার বিরুদ্ধে ১৮৪টি এফআইআর আছে, ৪০০টি হোক। আমি এটিকে স্বাগত জানাই।’

এই ঘটনায় পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলীয় হুইপ বিজেপি নেতা শংকর ঘোষ বলেন, ‘আমরা প্রতিবেশী কোনো রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই না। এটি স্পর্শকাতর বিষয়। তবে আমাদের রাজ্যের কথা আমরা বলবোই। আর এই রাজ্যের সিদ্ধান্ত নেবে জনগণ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com