শনিবার, ০৪:৪২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেণ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।

স্টেশন মাস্টার বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার পরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেননি আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় আমরা জানতে পারিনি।’

তিনি বলেন, ‘ওই ট্রাকটিতে করে মাটি বহন করা হতো। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com