সোমবার, ০৮:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পাকিস্তানকে উড়িয়ে দ্বিতীয় ম্যাচেও কিউইদের জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

নতুন শুরুর পথে ফের ধাক্কা খেল পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফর্ম করার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাকে নেওয়া হয়নি। তবে সিরিজের দুটি ম্যাচ খেলে ফেললেও কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দলটি। সবশেষ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান।

আজ মঙ্গলবার ডুনেডিনে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ ১৫ ওভারে নেমে আসে। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করা পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৬ রান করেন সালমান আঘা। শাদাব খান ১৪ বলে ২৬ রান করেন।

কিউই বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জেমস নিশাম ও ইশ সোধি।

জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু পায় নিউজিল্যান্ড। ৪.৪ ওভারেই উদ্বোধনী জুটিতে ৬৬ রান তোলেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। সেইফার্ট ২২ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৪৫ রানে টর্নেডো ইনিংস খেলেন। আর অ্যালেন ১৬ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৩৮ রান করেন। মিচেল হে ১৬ বলে ২১ রানে অপরাজিত থেকে দলকে জেতান।

পাকিস্তান বোলার হারিস রউফ ২টি উইকেট দখল করেন।

আগামী ২১ মার্চ অকল্যান্ডে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com