বৃহস্পতিবার, ০২:৫৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

অব্যবস্থাপনার জন্য হাসানাতকে দায়ী করলেন প্রতিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার পঠিত
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অব্যবস্থাপনার জন্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে দায়ী করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
রোববার বরিশাল রামকৃঞ্চ মিশনের এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন হাসানাত আবদুল্লাহর ছোট ভাই সিটি করপোরেশনের নির্বাচিত (১৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। হাসনাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও শামীম সহসভাপতি। তারা বিপরীত মেরুতে অবস্থান করছেন। শামীম এমপির গ্রুপে একাট্টা হয়েছেন খায়ের আবদুল্লাহ। নগরীর রামকৃঞ্চ মিশনে দুর্গাপূজা উপলক্ষে খায়ের আবদুল্লাহর পক্ষে বরিশাল মহানগর ও সদর উপজেলার ৭২টি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাহিদ ফারুক শামীম এমপি এবং বিশেষ অতিথি ছিলেন খায়ের আবদুল্লাহ। জাহিদ ফারুক শামীম বলেন, বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের এমপি পদাধিকার বলে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন। সে হিসাবে তিনিই সভাপতি থাকার কথা। সাবেক এমপি জেবুন্নেছা আফরোজের মেয়াদে হাসানাত আবদুল্লাহ সভাপতি পদটি বাগিয়ে নেন। এর পরে (২০১৮ সালের নির্বাচনে) তিনি (শামীম) এমপি হলেও হাসানাত আবদুল্লাহ সভাপতি পদ ছাড়েননি। তাঁর নিষ্ক্রিতায় হাসপাতালে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
শামীম আরও বলেন, তাঁর আশা ছিল ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অনুদান নিয়ে তাদের নামে হাসপাতালে ওয়ার্ড স্থাপন ও উন্নয়ন করবেন। কিন্তু হাসানাত আবদুল্লাহ সভাপতি পদ আঁকড়ে রাখায় তিনি কিছুই করতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com