বৃহস্পতিবার, ০১:৫৫ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘সংকটে সংগ্রামে রবীন্দ্র নজরুল’ শিরোনামে উদীচী শিল্পীগোষ্ঠী পঞ্চগড় আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠান শেষ

জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৬৩ বার পঠিত
পঞ্চগড় প্রতিনিধি
‘সংকটে সংগ্রামে রবীন্দ্র নজরুল’ শিরোনামে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পঞ্চগড় জেলা সংসদের আয়োজনে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল স্মরণাঞ্জলি অনুষ্ঠানমালা শনিবার শেষ হয়েছে। শনিবার সন্ধায় শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাংকন, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মণিশঙ্কর দাশ গুপ্ত ‘রবীন্দ্র-নজরুল ভাবনায় প্রান্তিক মানুষ’ এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান ‘শিশু সাহিত্যে রবীন্দ্র- নজরুল শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নূর নবী জিন্নাহ।
আলোচনায় অংশ নেন জেল সুপার মো. বদরুদ্দোজা, হাসনুর রশীদ বাবু, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। গতকাল শুক্রবার জেলা উদীচী চত্বরে রবীন্দ্রনাথের প্রতিবাদী চেতনার গান, নজরুলের প্রতিবাদী চেতনার গান, কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে শতাধিক প্রতিযোগী অংশ নেয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। কামরুজ্জামান টুটুল পঞ্চগড় / ২৭ মে ২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com