বুধবার, ১১:১০ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

নবাগত অভিনেত্রীদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার আনুশকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

নবাগত অভিনেত্রীদের জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগ উঠেছে বাংলা সিনেমার অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসের নামে। এই অভিযোগে তাকে প্রেপ্তার করেছে পুলিশ।

মহারাষ্ট্রের থানে জেলা থেকে গ্রেপ্তার করা হয় ৪১ বছর বয়সী এই অভিনেত্রীকে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশ এসব তথ্য জানায়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে।

গোপন সূত্রে তথ্য পাওয়ার পর, পুলিশ দুইজন ছদ্মবেশী গ্রাহক পাঠায় অভিযুক্ত আনুশকা মনি মোহন দাসের সঙ্গে যোগাযোগ করার জন্য। বুধবার (৩ সেপ্টেম্বর) এ অভিনেত্রী তাদের মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ের কাছিমীরা এলাকার একটি মলে দেখা করতে বলেন।

এ বিষয়ে মীরা-ভায়ান্দার, বাসাই-ভিরার পুলিশের সহকারী কমিশনার মদন বল্লাল বলেন, আমাদের টিম ওই জায়গায় অভিযান চালায়। ছদ্মবেশী গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার সময়ে আনুশকা মনি মোহন দাসকে হাতেনাতে ধরে ফেলে।

আমরা আরো দুজন নারীকে উদ্ধার করেছি, যারা টিভি সিরিয়াল এবং বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন।

উদ্ধার হওয়া এই দুই অভিনেত্রীকে নিরাপদ একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে তারা শারীরিক ও মানসিক সহায়তা পাচ্ছেন। এই অপরাধ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছেন বল্লাল।

ভারতীয় দণ্ডবিধির ১৪৩(৩) ধারা অনুযায়ী মানব পাচারের মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অনৈতিক দেহব্যবসা প্রতিরোধ আইনের ধারাও রয়েছে।

সানি সিং, মিকা সিং, উদিত নারায়ণের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন আনুশকা। বাংলা ভাষার ‘লোফার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com