বৃহস্পতিবার, ১২:২৫ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

পিয়া জান্নাতুলকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, যে কাণ্ড ঘটালেন অভিনেত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

শোবিজ তারকাদের নিয়ে ভক্তদের বরাবরই উন্মাদনা দেখা যায়। এবার তেমনই একটি ঘটনা সামনে আনলেন আলোচিত মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। এক ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর জন্য ইনবক্সে প্রস্তাব দিয়েছেন তাকে। সেই মেসেজের স্ক্রিনশট তার ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন এ অভিনেত্রী।

পিয়ার পোস্টে দেখা যাচ্ছে―ওই ব্যক্তি নিজেকে এ অভিনেত্রীর ভক্ত দাবি করে লিখেছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’

এরপরই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে তিনি লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’

মডেল পিয়াকে ওই ব্যক্তি আরও লিখেছেন, ‘প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নম্বর, হোয়াটসআপ নম্বর দিন—প্লিজ।’

মডেল পিয়া অবশ্য এসব মেসেজের নির্দিষ্ট কোনো জবাব দেননি। তবে শেষ মেসেজের পর একটি ফোন নম্বর দিয়েছেন তিনি, যেটি রাজধানী ঢাকার গুলশান থানার নম্বর।

এদিকে পিয়ার এ পোস্ট নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অনেকেই পিয়ার ভক্তের এমন ঘটনা নিয়ে ব্যাপক রসিকতা করছেন। কেউ কেউ আবার বলছেন, কারও আবেগ নিয়ে এমনটা করা মোটেও ঠিক নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com