সোমবার, ১২:৩৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

জনসম্মুখে নায়িকার উন্মুক্ত পেটে হাত, অতঃপর …

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

ভোজপুরি সুপারস্টার পবন সিং-এর বিরুদ্ধে জনসম্মুখে নায়িকার উন্মুক্ত পেটে হাত রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনায় বিদ্ধ অভিনেতা। এমনকি তাৎক্ষণিক অভিনেত্রী অঞ্জলি রাঘব ঘোষণা দেন, তিনি আর অভিনয় করবেন না। এর একদিন পর অঞ্জলির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সুপারস্টার। তবে ছোট্ট ঘটনাটি কেন্দ্র করে আলোচনা থামেনি।

সম্প্রতি নিজেদের নতুন গান ‘সাইয়া সেবা করে’র প্রচারে লখনউ গিয়েছিলেন তারা। সবকিছু ঠিকঠাক চলছিল। অঞ্জলির সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন পবন। মাইকে কথা বলছিলেন অঞ্জলি। আচমকাই অভিনেত্রীর উন্মুক্ত পেটে হাত দিতে দেখা যায় তাকে। বিষয়টি ভালোভাবে নেননি অঞ্জলি। শরীরে আপত্তিকর স্পর্শ বলেন অভিযোগ করেন তিনি।

ভিডিওবার্তায় বলেন, গত দুদিনে আমি বিধ্বস্ত। প্রতিনিয়ত কুরুচিকর মেসেজ পাচ্ছি। জনসমক্ষে কেউ যদি অশ্লীলভাবে স্পর্শ করে, তা কি খুশি হওয়ার মতো ঘটনা? কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া স্পর্শ করা প্রথম থেকেই ভুল। এভাবে স্পর্শ করা আরও বেশি ভুল।
এ ঘটনায় অভিনেত্রীর কাছে ক্ষমা চান পবন। সোশ্যালে তিনি বলেন, অঞ্জলিজি, ব্যস্ততার কারণে ভিডিওটি দেখতে পারিনি। বিষয়টি জানতে পেরে খুবই খারাপ লাগছে। আমার উদ্দেশ্য খারাপ ছিল না। কারণ আমরা সবাই শিল্পী। যদি আমার আচরণ আপনার কাছে খারাপ লেগে থাকে, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

পবন সিংয়ের ক্ষমা চাওয়ার বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করে অঞ্জলি বলেন, পবন তার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তিনি আমার চেয়ে বয়স ও অভিজ্ঞতায় বড়। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি এই বিষয়টি আর এগিয়ে নিতে চাই না। এদিকে মঞ্চে সেই মুহূর্তে কেন প্রতিবাদ জানাননি অঞ্জলি—এই প্রশ্নও উঠেছে। পবন আগে দাবি করেছিলেন, অঞ্জলির পেটে মাছি বসেছিল, তাই সেটি সরানোর চেষ্টা করেছিলেন। এখন হঠাৎ তার সুর বদলে গেল কেন উঠেছে সেই প্রশ্নও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com