শনিবার, ১০:৪৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে মধ্যরাতে সাংবাদিকের বাড়িতে আ’লীগ সন্ত্রাসীদের হামলা ও ভাংচুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মধ্যরাতে আরিফ হাসান আরব নামে এক সাংবাদিকের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১ টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। আরিফ হাসান আরব দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিক আরিফ হাসান আরব বলেন, আওয়ামীলীগ সমর্থিত একদল সন্ত্রাসী মঙ্গলবার রাত ১ টার দিকে আমার বরপা বাড়ির সামনে দিয়ে মিছিল দিয়ে যাচ্ছিল। এসময় সন্ত্রাসীরা আমরা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে আমরা বাড়িঘরে হামলা ভাংচুর চালায়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা আমার বাড়ির জানালায় ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় তারা আমার বাড়ির ভেতরে লুটপাটের উদ্দেশ্যে প্রবেশ করতে গেট ভাঙ্গার চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আমার বাবা ফকির চাঁন মীর আহত হন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ১৯-০৪-২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com