সোমবার, ০২:৫০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ফ্রি নেট সংযোগ না পেয়ে যুবককে পেটানো পুলিশের এসআই ক্লোজড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসানকে ক্লোজড করা হয়েছে। বুধবার সকালে তাকে ক্লোজড করে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.জাকারিয়া। তিনি বলেন, ঘটনার পরই কালকে তাকে থানায় নিয়ে আসা হয়।  আজ (বুধবার) সকাল তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে নিয়ে স্থানীয় ক্যাবল অপারেটর ইসমাইল হোসেনকে (২৭) মারধর করেন  ফাঁড়ি ইনচার্জ ও উপ-পুলিশ পরিদর্শক নাজমুল হাসান।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী ইসমাইল হোসেনের ভাষ্য, তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট সংযোগ চান। না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেন। আমি উর্ধ্বতনের সঙ্গে কথা বলে পরে সিন্ধান্ত জানাব বলে ফাঁড়ি থেকে চলে আসি। পরে বিকালে ফাঁড়ি সামনে আমাকে দেখে পুলিশের এক সদস্য আমাকে ফাঁড়ির ভেতরে নিয়ে যায়।  এসময় তারা আমার ব্যবহৃত বাইকটির চুরির বলে অপবাদে দেয়। পরে  উপ-পরিদর্শক নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। আমার দুই হাত প্রচন্ডভাবে জখম হয়।

তবে গণমাধ্যমকর্মীদের  কাছে পিটানোর বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শক নাজমুল হাসান।

তবে দীঘিনালার থানার ওসি মো.জাকারিয়া বলেন, অভিযুক্ত  উপ-পুলিশ পরিদর্শক নাজমুল হাসান আমার কাছে এই ঘটনায় দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তাকে রাতেই থানায় নিয়ে আসা হয়।  সকালে ক্লোজড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com