শনিবার, ০৪:৩৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মতিঝিল থানায় ঢুকে বিশৃঙ্খলা, ৩ জন কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
মতিঝিল থানায় ঢুকে বিশৃঙ্খলা ও মব সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক আতিকুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া তিন আসামি হলেন মহসিন রেজা, রিমন খান ও রায়হান আহমেদ।

এদিন তাদের আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক আবু সালেহ শাহীন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে তাদের আইনজীবী মেহেদী হাসান জামিন চেয়ে আবেদন করেন। পরে আদালত নিবেদন মতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই তিন আসামিসহ অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জন মতিঝিল থানায় প্রবেশ করেন। তারা থানার অফিসার ইনচার্জকে (ওসি) খুঁজতে থাকেন। এক পর্যায়ে পুলিশ পরিদর্শকের (তদন্ত) কক্ষে প্রবেশ করে। সেখানে চারজন বিচারপ্রার্থীর সাথে আলোচনায় ছিলেন ওসি এবং পুলিশ পরিদর্শক।
সেখানে গিয়ে ওসিকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কোন সাহসে বাংলার বাণী অফিসে পুলিশ পাঠালেন? তারা চিৎকার করে অফিসার ইনচার্জের কাছে কৈফিয়ত চান। পুলিশ সদস্যরা তাদের উগ্র আচরণ বন্ধ করার অনুরোধ করেন। তার পরও তারা মব সৃষ্টি করে থানার ভেতর ত্রাস সৃষ্টি করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ কন্ট্রোল রুমকে জানায় থানা কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ফোর্স থানায় এলে তারা পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক মুহিউদ্দীন মাছুম দ্রুত বিচার আইনে মামলাটি করেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com