সোমবার, ০৪:৩৫ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সংঘর্ষের জেরে বিএনপির সমাবেশে নেতাদের বক্তব্য রাখা বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পঠিত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে। পরে দুপুর ১টায় কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয়। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়। এই অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের বক্তব্য স্থগিত করা হয়।

 

আজ শনিবার (২৮ অক্টোবর) পৌনে তিনটার দিকে সংঘর্ষ বেড়ে গেলে এই বক্তব্য স্থগিত করে দেন বিএনপির নেতারা।

এর আগে দুপুরে সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় ক্রমাগত রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায় পুলিশকে। তখন বিজয়নগর থেকে কাকরাইল এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়।

এ সময় বিএনপির সমাবেশস্থলের মাইকের সাউন্ডও বন্ধ হয়ে যায়। তবে অনেক নেতাকর্মীকেই মঞ্চে থাকতে দেখা যায়। 

এদিন সকাল থেকেই ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে অবস্থান করা নেতাকর্মীরা ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা শুরু করেন। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা।

বিভিন্ন রঙের ক্যাপ পরে তারা মহাসমাবেশে অংশ নিয়েছেন। 

এ সময় নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নয়াপল্টন এলাকা। নেতাকর্মীদের পদচারণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com