শুক্রবার, ০৩:৫৮ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

‎দুই কোটি টাকা আত্মসাৎ, মোশাররফের ‎বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

‎দুই কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক বনসংরক্ষক ও মেঘনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই পরোয়ানা জারি করেন। বাদীর আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

‎‎এদিন আসামিকে হাজির হওয়ার নির্দেশ ছিল। কিন্তু আসামি হাজির না হওয়ার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

‎‎বাদী রিয়াজ উদ্দিন ২০২০ সালের জানুয়ারিতে মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

‎‎চলতি বছরের ৬ অক্টোবর সিআইডি বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন দাখিল করেন।

‎‎বাদীর আভিযোগে বলা হয়, বাদী ২০০৫ সালে ১৯ নভেম্বর আসামি মোশাররফকে ৫০ লাখ টাকা দিয় মেঘনা বিল্ডার্সের ম্যানেজিং পার্টনার হন। এ ছাড়া পার্টনার হওয়ার পাশাপাশি বাদীকে আসামি মাসিক ৫০ হাজার টাকা বেতনে ওই প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগ দেন। বাদীকে আসামি কিছু দিন মাসিক বেতন পরিশোধ করলেও পরবর্তীতে তার বেতন ও লাভাংশ বন্ধ করে দেন এবং দেয়-দিচ্ছি বলে কালক্ষেপণ করেন। পাওনা টাকা ফেরত চাইলে বাদীকে জীবননাশের হুমকি দেওয়া হয়।

উল্লেখ যে, সরকার আসামি মোশাররফ হোসেনকে বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ডে জন্য বনসংরক্ষণের পদ থেকে তাকে অব্যাহতি দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com