রবিবার, ০৩:৪২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

পেঁয়াজের দাম ১০০ ছাড়াল, দুই দিনে বেড়েছে ২০ টাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

ঢাকার বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। গত দুই দিনে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। এখন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে, যা তিনদিন আগেও ৮০ থেকে ৮৫ টাকা ছিল।

এদিকে পাইকারি বাজারে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ থেকে ১০৫ টাকায়, যা শুক্র-শনিবার পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছিল ৭২ থেকে ৮৫ টাকায়।

ঢাকার সবচেয়ে বড় বাজার শ্যামবাজারের আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

কুমিল্লা আড়তের আবুল কালাম বলেন, পাবনা ও ফরিদপুরের আড়তে পেঁয়াজের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে সারাদেশের বাজারে। আগের চেয়ে পাইকারি বাজারে দাম প্রায় ২০ টাকা বেড়েছে।

তিনি বলেন, এ অবস্থায় বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। যে পরিমাণ পেঁয়াজ বাজারে আসছে, তা যথেষ্ট নয়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি কম হওয়া ও পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় মজুদও কম এসেছে তাই দাম মোকামে দাম বেড়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার দাবি জানান তারা।

দেশে রবি মৌসুমের শুরু হয় অক্টোবরের মাঝামাঝি। পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় রোপণ শুরু হয়েছে কিছুটা দেরিতে, ফলে নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে। এ অবস্থায় সময়মতো আমদানি অনুমোদন না পেলে বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

এদিকে কৃষি মন্ত্রণালয় বলছে, এখন ব্যবসায়ীরা ভারত থেকে পেয়াজ আমদানির জন্য আইপি (ইমপোর্ট পারমিট) আবেদন করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ে জমা পড়েছে প্রায় তিন হাজার আবেদন। সরকারি হিসাবে, দেশে বছরে ৩৫ লাখ টন পেঁয়াজের চাহিদা থাকলেও গত মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় ৩৮ লাখ টন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com