রবিবার, ০২:৫০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, বাংলাদেশ গূন্ডাতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে – হুমায়ুন কবির 

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে
বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক যোগাযোগ উপদেষ্টা হূমায়ুন কবির বলেছেন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বাংলাদেশ গূন্ডাতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে। আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ ইনশাআল্লাহ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান মুকুল।
বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান সিকদার, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীর জহির সাজ্জাদ হান্নান, পাগল ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্না গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক sশরিফ শফিকুর রহমান স্বপন প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় হুমায়ুন কবির আরো বলেন আমার সৌভাগ্য হয়েছে স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকালে আপনাদের নেতা বরিশাল ১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের সাথে কাজ করার। উনি একজন ভালো মানুষ। আপনারা জহির উদ্দিন স্বপনকে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে এমপি উপহার দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারক রহমান আপনাদেরকে মন্ত্রী উপহার দেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com