সোমবার, ০২:৫০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

নজরুল হল কেন্দ্রের ব্যালট পেপারে অসঙ্গতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে ব্যালট পেপারে অসঙ্গতির অভিযোগ উঠেছে। হল সংসদের কার্যকরী সদস্য হিসেবে তিনটি পদ থাকলেও মাত্র একটি ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এ বিষয়ে ভোটাররা বলেন, একটি পদে ভোট দেওয়ার সুযোগ রাখায় তারা তিনটি ভোট দিতে পারেননি। তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে।

হলের ছাত্র জুবায়ের বলেন, ‘এমন অসংগতির কারণে অনেকের পছন্দের ব্যক্তিদের ভোট দিতে পারেনি। এটা খুবই দুঃখজনক।’

এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে। তবে, যারা ভোট দিতে পারেনি তাদের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com