বুধবার, ১১:১৪ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আবারও লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বিশিষ্ট লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়  আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পীর পরিবার।  রাজধানীর একটি হাসপাতালের তার চিকিৎসা চলছে।

ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরী সংবাদমাধ্যমকে জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। সকালে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা এ সিদ্ধান্ত নেন।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ফরিদা পারভীন এখন ভেন্টিলেটর মেশিনে আছেন, যেটিকে সাধারণত লাইফ সাপোর্ট বলা হয়। তিনি নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে, ব্লাড প্রেসারও পাওয়া যাচ্ছে না। ওষুধ দেওয়ার পরও তেমন সাড়া মিলছে না।

৭১ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিয়মিত চলছে কিডনি ডায়ালাইসিসও।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জুলাইয়েও দুই সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ চলতি সেপ্টেম্বরের শুরুতে ফের ভর্তি হন হাসপাতালে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com