রবিবার, ১২:৪৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রায়েরবাজারে ৭১’র শহীদদের প্রতি ডাকসু নেতাদের শ্রদ্ধা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

রায়েরবাজারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

এর আগে, জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর কথা জানান। এ সময় তারা ৭১ এবং ২৪’র শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন। সেই সঙ্গে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান তারা।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সকলের ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করবো।

অপরদিকে জিএস এস এম ফারহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবো। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com