শুক্রবার, ০৭:৫২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী বড় অভিযান হয়েছে। রাতের ওই অভিযানে ৭৭০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিবাসন কর্মকর্তারা। তাদের মধ্যে বাংলাদেশের ৩৯৬ জন রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই অভিবাসন অভিযান বুধবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। প্রতিবেদনে বলা হয়, টেবিলের নিচে লুকিয়ে, গুদামঘরে ঢুকে এমনকি ছাদে উঠেও রেহাই পাননি শত শত অবৈধ অভিবাসী। যাদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশ থেকে এসেছেন। পালানোর জন্য বহু কৌশল চেষ্টা করেছেন তারা।

কিন্তু মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিবাসন কর্মকর্তারা বুকিত বিনতাং-এ সমন্বিত এক অভিযান চালিয়ে ৭৭০ জনকে গ্রেপ্তার করে। অপস বেলাঞ্জা নামে কোডনামযুক্ত এই অভিযান রাজধানীর নাইটলাইফ হাবকে লকডাউন জোনে রূপান্তরিত করে।

অভিযানের সময় নিয়ন আলো এবং পর্যটকে মুখর রাস্তাগুলো বন্ধ করে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অফিসাররা তিনটি ব্লক জুড়ে ছড়িয়ে পড়েন। তারা সেখানে থাকা বিদেশিদের নথিপত্র পরীক্ষা করেন। এ সময় লুকিয়ে থাকাদের বের করেও আটক করেন অফিসাররা।

অভিবাসন কর্মকর্তারা জালান নাগাসারি এবং জালান সিলনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ করে দেন। ফলে যারা পালানোর চেষ্টা করছিলেন তাদের কোথাও পালানোর সুযোগ হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযানে পুত্রজায়া থেকে ১০৬ জন অভিবাসন বিভাগের কর্মী অংশ নেন।

অভিযানের নেতৃত্বদানকারী ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান বলেন, মোট ২ হাজার ৪৪৫ জনকে স্ক্রিন করা হয়েছে । হাজার ৬০০ বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। আর আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৩৯৪ জন পুরুষ এবং দুজন নারী, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং দুজন নারী এবং বিভিন্ন জাতীয়তার ৯ জন রয়েছেন।

তিনি আরও বলেন, বেশিরভাগই অতিরিক্ত সময় ধরে অবস্থান করা, বৈধ পরিচয়পত্র বহন না করা এবং পারমিট ছাড়া কাজ করার জন্য আটক হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com